একটি চিঠি ও কান্না গুলি
একটি চিঠি ও কান্না গুলি
রূপক চট্টোপাধ্যায়
নাম ধরে ডেকে যাওয়া নয়,
ভোর ভৈরবী রাখা ছিল হাতছানি।
- ফিরে এসো কভু!
বনের শেষে গ্রামীণ মনভূমে
ফিরে না আসার দীর্ঘ গলায়
উঁটের মরু সঞ্চার টুকু বলে ছিলো
- ফিরে এসো কভু!
মতান্তরে চাঁদমালা য়
অভিমান ভেসে ওঠে। ডুবে যায়
কুয়াশায় যুবতী গম খেতে র দেশে
না ফেরা পথিকের শূন্য পদাবলী!
ফিরে এসো, সহজ পাঠের পথ দিয়ে
চালতা বাবলা সেগুন সীমানায়
হলুদ চোখের প্রদীপ শিখা য়
পতঙ্গ প্রণয়নের মতো, কোনো দিন।
বলে ছিল কাঁসাই এর কোলাহল
বোবা ঘাট, ভাঙা ডিঙি, মাছরাঙা
ছন্নছাড়া শৈবাল দল
-ফিরে এসো কভু!
ভুল করে খুলে যাওয়া
চুলের আঁধার থেকে
লুকানো চোখের চন্দ্র স্বাদ,
বলে ছিলো কুবো পাখি র মতো
ডানা ঝেড়ে বালিকা আলাপে
ফিরে এসো তুমি, ফিরে এসো কভু!
ফিরে এসো, এই ধুলা মঙ্গলের দেশে
লবন -অন্ন-অনাহার শেষে
জেগে থাকা বেহুলার
লাল সিঁথির নামে ,
ভুবন মোহিনী বেলায়
ফিরে এসো কভু!
ফিরে এসো তুমি।
