কবিতা
#কবিতা_বিষন্ন_মন
#কলমে_অর্পিতা
নীরবতার একটা ভাষা থাকে
মৌনতার একটা নিজস্ব ছন্দ থাকে।
মন কেমন করা মেঘলা দিনে
কিংবা অলস কোনো দুপুরে
চিলেকোঠার ঘরের
ভ্যাপসা গন্ধে যেন তা
মিলেমিশে যায়
অতীতের স্মৃতির সাথে,
জানলার খড়খড়ি,কপাটগুলো,
পাঁচিলের ক্ষয়াটে ইট
আর প্রাচীন ঝুরিওলা বটগাছটা
নীরব সাক্ষী থাকে তার।
দীঘির স্থির জলে
সারি সারি গাছের প্রতিবিম্ব,
বাতাসে বুনো গন্ধ__
একাকী মন
তখনো নীরব
তখনো মৌন
যেন রাত্রির নিঃসঙ্গতা মেখে বিষণ্ণ।
_____কলমে অর্পিতা
