বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

শব্দ

শব্দে জটলা পাকায়,

যে শব্দ মিলে হতে পারে একখানা বড় উপন্যাস, নাহলে ডায়ারী।

বন্ধ লেখা, বন্ধ পড়া, শুধু জানালার পানে চেয়ে থাকা,

বহুকাল আগের পথ চলা নতুন করে পেতে চাওয়া,

মুখের কোনে উদাস হাসি, আবার চোখ বন্ধ করে অনুভবে আনা।

হঠাৎ দীর্ঘশ্বাস, হঠাৎ চোখের কোনে টপটপ জলের ফোঁটা, হঠাৎ, তৃপ্তির হাসি।

অনুভবে পাশে ঘেঁষে বসা, চুমুর স্পর্শে শরীর চমকে উঠা।

কল্পনা যখন সত্যিতে রূপ নেয়।

জড়িয়ে গিয়ে কন্ঠরোধ।

আবার নতুন করে ফিরে আসা চাওয়া।

বেশি না, কয়েক মুহূর্ত, কয়েক ঘন্টা।

বেশি তো নয়, একটু ভালোবাসা।

একটু মন খুলে নিঃশ্বাস নেওয়া।।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু