না
তোকে এমন হিসেব করে করে ম্যাসেজ দিতে হবে, জীবনে ভাবিনি।
বেশি ম্যাসেজ করলে যদি আবার হারিয়ে যাস; সেই ভয় রে।
কতবার ঢুকি, ম্যাসেজ করবো বলে, কিন্তু আবার হাত উঠিয়ে নেই।
কোথায়! তুই তো একবারও ম্যাসেজ দিস না নিজ থেকে,
একবার জিজ্ঞেস করিস না "কি কর? শরীর কেমন?"
আমাকে তো মনেই পড়ে না তোর, কিভাবে ম্যাসেজ, কল করবি বল।
তোর এখন কথা বলার মানুষ আছে কত।
আমাকে এখন লাগে না তোর!
আমার কষ্টগুলোও তোকে নির্দ্বিধায় বলতে পারি না।
বলতে পারি না কল কর, নিজ থেকেও করতে পারি না।
তুই কথা বললে, তুই কল আমি ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম যে।
কি একটা ভয় বল? তোকে হারিয়ে যাওয়ার ভয়।।
