বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

মন

এ চোখের বিরামহীন জলের স্রোত কেউ দেখে না।

বুকফাটা কান্না, বুক পাথর হয়ে জমে যাওয়া কেউ দেখে না।

এ মনে যে আদো দুঃখ আছে সেটাই কেউ বিশ্বাস করে না।

এ চোখেও যে ছলছলিয়ে ঝর্নার ধারা বইতে পারে কেউ বোঝে না।

মোবাইলের এধারে চুপ করে যাওয়া যে আমার দম বন্ধ হয়ে যাওয়া, চোখের জলের ধারার জন্য কথা বের না হওয়া; কেউ বোঝে না।

ওপাশ থেকে উত্তর আসে চুপ কেনো! কিন্তু বোঝে না সে, চোখ যে তখন ছলছলিয়ে কেঁদে চলে অবিরাম।

 এর মতো ভালো থাকার অভিনয় কেউ পারে না, কেউ।

রাতের বেলায় প্রায় সময় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে অবশেষে একটা ঘুম আসে, কখন ঘুমিয়ে চোখের পাতা ঘুমিয়ে পড়ে তাও কেউ জানে না।

ওর আপন যে ও নিজেই, যাকে ও চেনে, দেখে আর বুঝি।

নিজের হাতেই চোখের জল মুছে ফেলে, আবার হাতের উপরই মাথা পেতে ঘুমিয়ে পড়ে।

 মনের কথা বলার কেউ নেই, যার কোলে, হাঁটুতে, ঘাড়ে মাথা রেখে সকল দুঃখ শোনাবে, কেউ নেই কোথাও।

এক সৃষ্টিকর্তা আর ওর এক আমি ছাড়া।

কেউ বোঝে না আমিও মানুষ, ওরও অভিমান আছে, ওরও ভালোবাসা পেতে মন চায়।

ওর  ক্ষত কেউ দেখে না, বিষন্নতা কেউ দেখে না।।

ওরও যে খুউব পরিমাণে ভালোবাসার দরকার, কেউ বোঝে না, কেউ না।।



পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু