Back to Book Details Report Reviews

বলা

কাউকে আর মন খারাপের কথা বলা হয়না।

সবাই সবার মতো, কথা বলার মানুষের অভাব নেই, 

কিন্তু কি জানিস, কাউকে খুঁজে পাওয়া যায় না।

তুই যেখানে বুঝতি মন খারাপ হলে,

সেখানে এখন আর তোকেও বলতে সংকোচ আর ভয় হয়।

একদিনও আমায় আর তোর মনে পড়ে না তাইনা?

তোর সাথে কথা হলেই আমি পুরোপুরি সেরে যেতাম যে।

আর কাকে বলি, কার সামনে কেঁদে ফেলি হুটহাট বলতো? 

কেউ তো বসে না গা ঘেঁষে, কেউ তো তোর মতো বলে না আস্তে করে, কি মন খারাপ?

কেউ তো বোঝে না আমায়। মন খারাপ বললেও যে সবাই মজা হিসেবে নিয়ে নিবে, কেউ যে বিশ্বাস করবে না।

দেখিস এভাবেই আমার একদিন মৃত্যু হবে। কেউ বুঝতে পারবে না কেনই বা মৃত্যু হলো।

মৃত্যুর আগে যেনো তোর স্পর্শে আমার মৃত্যু হয় যেনো, সকল চাওয়া পাওয়া মিটে যাবে সেদিন।।



Reviews


Your Rating

blank-star-rating

Left Menu