Back to Book Details Report Reviews

ভাবনা

ভাবছিলাম তুই আসবি‌। অনেক ধরনের ভর্তা করে খাওয়াবো। তোর পাশে বসে দেখবো তোর খাওয়া, জিজ্ঞেস করলে বলবো একটু পরে খাই, তুই খা। কারণ তোর হাতে খাবো দু গ্রাস। তোর সাথে দুইটা ফ্রেমে ছবি তুলবো ঠিক করে রাখছি, ঘুরবো, অনেক মজা করবো।

হঠাৎ করে মুঠি করে হাতটা বাড়িয়ে দেবো তোর দিকে, বলবো আদর দিয়ে দে। বাড়ি যাওয়ার আগে তোর দিইইই ডাকটা শুনবো। কত কি, বাবুই পাখির বাসা খুঁজবো তোকে নিয়ে।

এসব ভেবে রাখার কারণ তুই বলেছিলি- আসবোনি!

তা আজ কবে আসবি জিজ্ঞেস করায় বললি, তুই শহরে যাবি। ধপ করে মনটা খারাপ হয়ে গেলো যে।

এই তুই আসবি কবে!

তোকে দেখিনা কতদিন বল!

ইতি তোর, দিইই 

Reviews


Your Rating

blank-star-rating

Left Menu