কথা
শোন না, তোর সাথে কথা বলে আমার অনেক সুস্থ লাগে, মনে হয় যেনো আমি সুস্থ হয়ে যাই ওই সময় অনেকটা, আমায় একদিনও নিজ থেকে ম্যাসেজ করো না তুই। আমি করলে তবে ডাক দাও দিইই বলে।
কেন করো না, আমি যে সুস্থ হয়ে যাই তোর ডাকে, সারাদিন ডাকবি সারাদিন। আমার কথা শুনবি, আমি যা বলি সব মন দিয়ে শুনবি, আমি বলে শান্তি পাবো।
শোন না, কাউকে আমার অসুস্থতার কথা বলতে মন চায়না, কিন্তু তোকে সব বলতে মন চায়, আমি শুধু তোকে বললেই শান্তি পাই। আর কাউকে না।
তুই আমার আত্মা, তোকে আমি সব বলতে পারি, আমার কষ্ট। আমি কারো সামনে কাঁদতে পারি না। কিন্তু ঠিকই তোর সামনে কাঁদতাম, তোর জন্য কাঁদতাম। তোর সামনে কাঁদতে আমার হালকা লাগে। অন্যদের সামনে কান্না খুব সুন্দর করে লুকাতে পারি। কেউ জানেই না, যে আমি কাঁদতে পারি আমারও মন খারাপ হয়। শুধু একমাত্র তুই ই জানিস আমার মন খারাপ হয়। আর কেউ নয় যে।
এই শোন না, আমার সঙ্গে থেকে যাস সারাজীবন।
