বইয়ের বিবরণে ফিরে যান প্রতিবেদন পর্যালোচনা

প্রিয়া 3.03


প্রিয়া 3.03
কৃষ্ণ করিম।।।2025-10-23
একটি মেয়ে প্রতিদিন কলেজ যায়। সংস্কৃত অনার্স।গলসি কলেজ।সাদা চুড়িদার।সাদা পাজামা।সাদা ওড়না বুকে জড়িয়ে যায়।পিঠে বইয়ের ব্যাগ। আধঘন্টা সাইকেলে করে বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। তারপর বাসে চেপে কলেজ যায়। মেয়েটার নাম প্রিয়া।প্রিয়া সেন।খুব সুন্দর দেখতে মেয়েটি।কোনো চিত্রশিল্পী যেন ওর ছবি নিপুণ হাতে কাগজে এঁকেছে-------------.।
খুব সুন্দর দেখতে প্রিয়া সেন। যেন কোনো কাগজের ছবি। যেন আকাশের চন্দ্র।যেন পূর্ণিমার সাদা মায়াবী জ্যোৎস্না।যেন শরৎচন্দ্রের রমা।যেন ভগবানের পাঠানো অপ্সরা।যেন স্বর্গ থেকে আসা এক পরী। সে যেন অন্ধকারের এক আলো। সে যেন সূর্যের সকালের মিষ্টি এক সূর্যালোক-----------
আর একজন আছে। নাম বিজয়। নিম্নজাতির ছেলে। গায়ের রঙ কালো।দেখতে বিচ্ছিরি। শ্রমিকের কাজ করে।পড়াশোনা করেনি। বিড়ি খাই।আর কাজ করে। বিজয়ের বয়স প্রিয়ার থেকে তিন বছরের বেশি। প্রিয়াদের গ্রামে বাড়ি। প্রিয়ার গ্রামে নাম কৃষ্ণগ্রাম।
প্রিয়া আর বিজয় একসঙ্গে ছোটো বেলা থেকে বড় হয়েছে।একসঙ্গে খেলা করেছে। একসঙ্গে কুল পারা, একসঙ্গে বরবৌ খেলা , একসঙ্গে লুকোচুরি খেলা, একসঙ্গে পুকুরে সাঁতার কাটা, একসঙ্গে গোপনে বিড়ি খাওয়া -------------- সব করেছে।
কিন্তু বড় হবার পর থেকে আর সে সম্পর্ক আর নেই।প্রিয়া বড় হয়েছে। নিজের রূপ লাব্যন চিনেছে। সে আর বিজয়কে পছন্দ করে না। কারণ বিজয় কুৎসিত দেখতে। আর প্রিয়া খুব সুন্দর। বিজয় পড়াশোনা করেনি। মাঠে কাজ করে। সেই জন্য প্রিয়া বিজয়কে পছন্দ করে না।প্রিয়া এটাও জানে বিজয় প্রিয়া কে ভালবাসে। ওকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে-----------।
বিজয় ছোটো বেলা থেকে প্রিয়াকে ভালবাসে। প্রিয়া সবকিছু ভুলে গেছে। কিন্তু বিজয় ভোলেনি------------------
কয়েক মাস অতিবাহিত হয়েছে।
আজ প্রিয়ার বিয়ে। গোটাগ্রাম আলোয় আলোকিত।আজ রাতে প্রিয়ার বিয়ে। অন্যের ঘর আলোকিত করতে যাচ্ছে প্রিয়া। আর কালো বিজয়ের বাড়ি আগেও অন্ধকার ছিল। আজও অন্ধকার।
প্রিয়ার বিয়ে হয়ে গেল।
বিজয়ের কোনো খোঁজ পাওয়া গেলনা।সে মাঝ মাঠে একটি বাবলা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। তারপর দিন চিল শুকনে তার শবদেহ ছিঁড়ে ছিঁড়ে খেল----------.
প্রিয়া বিজয়ের কোনো খোঁজ নিল না।(2025-10-23)
-------- Krishna Karim 's writting।

পর্যালোচনা


আপনার রেটিং

blank-star-rating

বামদিকের মেনু