মন
বড্ড মন খারাপ হলেও কাউকে বলতে পারে না।
খুউব কান্না পেলেও কাউকে বলতে পারে না।
ফোনের এপাশে অজোর ধারায় জল গড়িয়ে পড়ে তবু কেউ বোঝে না। হো হো হেসে দেয়, আবার কথা বলে। কিন্তু কেউ বোঝে না মন খারাপ।
তোর সামনেই শুধু মন খারাপ করতে পারতো মেয়েটা, এখন তোকেও বলতে সাহস হয়না, উল্টাপাল্টা বকে দিস যদি, চলে যাস যদি আবার।
নিজেকে নিজেরই বুঝাতে হয়।
