Back to Book Details Report Reviews

চিঠি

তোর দেওয়া ছোট টুকরো চিঠিটা অনেকদিন খুঁজে পাইনি জানিস। তারপরে সেদিন খুঁজে পেলাম। প্রতিটি শব্দে রয়েছে তোর মায়া, তোর স্নেহ। যতবার পড়ি ততবারই চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ে আর সাথে দীর্ঘশ্বাস।

যখন ইচ্ছা তখনি কল করতে বলছিলি, একদম রাত জাগতে বারণ করেছিলি। মন খারাপ করতে বারণ করছিলি। বলছিলি একদম জানি কান্নাকাটি না করি।

কত স্নেহমাখা লেখা। ওই একটা চিঠিই আছে। খুউব যত্নে। খুউব যত্নে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। 

ফিরে কি আসবি আর আগের মতো করে? হ্যাঁ, আমায় স্নেহ ভরে শাসন করবি না। আমি তো এখনো তোর কাছে ছোট্ট। ফিরে আয় আগের মতো করে। আমি তো আর কিছু চাইনা।।

Reviews


Your Rating

blank-star-rating

Left Menu