বনেদী রাজবাড়ীতে আজ বড়ো অনুষ্ঠান।পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা এখন রৌনকের জন্য খুবই জরুরী।কিন্তু এখন এই সময়ে সারাবাড়ি জুড়ে একেবারে লোকে লোকারন্য।নিরিবিলিতে একটু পড়াশোনা করার জায়গার বন্দোবস্ত করার জন্য রৌনক বাড়ির সকলের সাথে জেদ করেই খুলে ফেলল নিষিদ্ধ ঘরটির তালাখানি।ওর বাবা মা বললেন...সে ঘরে পড়ছিস...পড়...কিন্তু সে জানলাখানি ভুলেও স্পর্শ করবি না।ওটা অভিশপ্ত জানলা!কিন্তু সে ঘরের দরজা বন্ধ করার পরে কোন পরিস্থিতির মুখোমুখি হয় রৌনক?কিভাবে ওর সামনে নগ্ন হয়ে পড়ে পরিবারের কালিমালিপ্ত ইতিহাস?জানতে হলে পড়ুন...শ্বাসরোধ করা গল্প..."নরকের দ্বার"।