সাগর জলের গুপ্তধন
জাহাজের এক সাধারণ উদ্ধার কর্মী এক ধনী যাত্রী কে জলে ডুবে যাওয়ার থেকে বাঁচাতে গিয়ে... এক অদ্ভুত দ্বীপের সন্ধান পায়। পৃথিবীর মাটির সঙ্গে যে এই দ্বীপের কোনো সংযোগ থাকাটাই সম্ভব নয়...এটা সে তার অল্প বিদ্যাতেই বুঝতে পারে।আরো আশ্চর্যের বিষয় হল...ওই দ্বীপে সে কুড়িয়ে পায় এক অপূর্ব রাজকীয় নেকলেস। জাহাজে ফিরে আসার পর ওই দ্বীপের কথা বলতে গেলে...কেউ বিশ্বাস করে না তার কথা।তাকে কর্তব্য অবহেলা করার দোষে দোষী সাব্যস্ত করা হয়...এবং পরিশেষে পাগল বলে চাকরি থেকে বরখাস্ত করা হয়।কিন্তু নেকলেস টা রয়ে যায় তার কাছে... সকলের অগোচরে...!কোন ভয়ঙ্কর অভিশাপ জেগে উঠবে ওই নেকলেসের ভিতর দিয়ে? জানতে হলে পড়ুন... রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার কাহিনী... সাগর জলের গুপ্তধন!