কোলকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী এবং প্রাচীন পুঁথি সংগ্রাহক রামলোচন মিত্রের আমন্ত্রণে সাড়া দিয়ে এক সন্ধ্যায়, তাঁর হ্যারিসন রোডের বাড়িতে তার সাথে দেখা করতে আসেন অজিত ও ব্যোমকেশ।রামলোচন মিত্র আগেই আলোচনা র বিষয়বস্তু , সংক্ষেপে একটি চিঠির মাধ্যমে ব্যক্ত করেন। তাঁর হুগলির বাগানবাড়িতে একটি অতি মূল্যবান ঐতিহাসিক পুঁথি চুরি গেছে।
এই বিষয়ে জরুরি আলোচনা র জন্য ই ব্যোমকেশের সাথে দেখা করতে এসেছেন রামলোচন মিত্র।কিন্তু ব্যোমকেশ সেখানে পৌঁছানোর আগেই খবর পাওয়া যায়,রামলোচনবাবু তাঁর নিজের শোওয়ার ঘরে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন।মৃতদেহের পাশে কোনো জোরজুলুমের দাগ নেই, শুধু তাঁর ঠোঁটের কোণে লেগে রয়েছে সামান্য নীলচে ফেনা।কে এই হত্যাকারী?আর এই খুনের উদ্দেশ্য ই বা কি?