গভীর রাতে হঠাৎ তৃষা র ঘরের ডোরবেল টা বেজে উঠল।দরজা খুলে তৃষা দেখল... বাইরে দাঁড়িয়ে... বৃষ্টি র জলে ভিজে... ঠান্ডা বাতাসের দাপটে থরথর করে কাঁপছেন এক বৃদ্ধ। দীর্ঘ বছর ধরে অন্ধকার কুঠুরির ভিতরে আটকে থেকে জীবন অতিবাহিত করার পর...আজ তিনি গোয়েন্দা তৃষা চৌধুরী র দরজায় এসে দাঁড়িয়েছেন... ছাব্বিশ বছর পূর্বের একটি খুনের কেসের রিওপেন করার ব্যাকুল আর্জি নিয়ে...!
এই কেসটা হাতে নেওয়ার ফলপ্রসূ... কোন ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছে তৃষা?
জানতে হলে পড়ুন... টানটান উত্তেজনাপূর্ণ রোমহর্ষক গোয়েন্দা কাহিনী..."পটচিত্রের নেপথ্যে"।