4Gaan-আমার শহরে
Lyrics-তাপস কুমার বর
তারিখ- ৩০/০১/২৬
সময়- সকাল ৯টা ১৭মিনিটে।
________________________
একটা কথা বলতে চেয়ে-ছি
কেন বারে বার?
তোমার পিছু-টান
মন ভরে যায়, কেনো রে তুই
এ মনের আয়নায়।
শুধু তোকে দেখবো আমি প্রাণের মোহনায়।
দিল যদি আমার পুড়ে,তোরই বায়নাতে
আয়-না ফিরে একা মনে আমার সঙ্গী হতে।
হারিয়ে যাবো একদিন আমি
স্বপ্নের আকাশে।
আয় না রে তুই ফিরে আবার বাঁচার স্বপ্ন নিয়ে।
বাঁচতে চাই তোকে নিয়ে
আমার শহরে।
এতো কেন? কান্না আমার
চোখের আড়ালে?
আয়রে ফিরে মন পাখি তুই
এ ব্যাকুল হৃদয়ে।
তুই ছাড়া যে,পথ চলা কঠিন
এক পা দু পা করে।
তোকে দেখে ঘুম যে ভাঙ্গে
নেশার কুয়াশাতে....!
দিল যদি আমার পুড়ে,তোরই বায়নাতে
আয়-না ফিরে একা মনে আমার সঙ্গী হতে।
হারিয়ে যাবো একদিন আমি
স্বপ্নের আকাশে।
আয় না রে তুই ফিরে আবার বাঁচার স্বপ্ন নিয়ে।
বাঁচতে চাই তোকে নিয়ে
আমার শহরে।
ভাঙ্গা হৃদয়ে কেন রে তুই? ব্যাথা দিলি চলে...
এ মন আর সহে-না, রাতের নীরবে।
মন মানে না, ও রে প্রিয়া, হারিয়ে গেলিস দূরে!
তুই কেন,ঝাঁপসা আলো,
এই মনের ক্যানভাসে।
আমার আকাশ তোকে নিয়ে
বাঁচার স্বপ্ন খোঁজে।
দিল যদি আমার পুড়ে,তোরই বায়নাতে
আয়-না ফিরে একা মনে আমার সঙ্গী হতে।
হারিয়ে যাবো একদিন আমি
স্বপ্নের আকাশে।
আয় না রে তুই ফিরে আবার বাঁচার স্বপ্ন নিয়ে।
বাঁচতে চাই তোকে নিয়ে
আমার শহরে।
এতো কেন,কান্না তোর
চোখের আড়ালে?
আয়-রে ফিরে মন পাখি তুই
এ ব্যাকুল হৃদয়ে।
তুই ছাড়া যে, আমার এ পথ,
হারিয়েছে বহুদূরে....?
তোকে দেখে ঘুম যে ভাঙ্গে
নেশার কুয়াশাতে....!
দিল যদি আমার পুড়ে,তোরই বায়নাতে
আয়-না ফিরে একা মনে আমার সঙ্গী হতে।
হারিয়ে যাবো একদিন আমি
স্বপ্নের আকাশে।
আয় না রে তুই ফিরে আবার বাঁচার স্বপ্ন নিয়ে।
বাঁচতে চাই তোকে নিয়ে
আমার শহরে।
°°°°°°°°°