6ফুটপাত
তাপস কুমার বর
১৯/১০/২০২৬
~~~~~~~~~~~~~~~~~~~~
ওই দেখো, একটি বালক দাঁড়িয়ে, কেন?
পূজোর প্যান্ডেলের এক কোণে, ছিন্ন পোশাক পরে।
ওদেরও তো বাঁচার স্বপ্ন আছে,
জন্ম থেকেই ওরা বোবা নয়, ওদের বোবা বানানো হয়েছে,
ফুটপাতে বসে ক্ষুধার জন্য ছটফট করে।
আমাদের এই সভ্য দুনিয়াতে, তাতে কার কী বা যায় আসে?
ওরা এক মুঠো ভাতে বাঁচার স্বপ্ন দেখে,
চোখের সামনে অনাহারে মৃত্যুগুলো গুনতে গুনতে,
আজ মনটা ওদের পাথর হয়ে গেছে।
এক মুঠো খাদ্যের সঠিক দাম কেউ বলতে পারবে?
ভোটের সময় ওদের কাছে হাজার প্রতিশ্রুতি নিয়ে আসে,
ওদের আর কতদিন বোকা বানিয়ে রাখবে?
একদিন ওদেরও চৈতন্য ফিরবে,
সেদিন বাঁচার রাস্তা, তোমাদের ঘিরে প্রশ্ন করবে!
এখনও মানবতার দরজায় ওই ভবিষ্যৎ কেঁদে কেঁদে মরছে,
আর কতদিন?
এখনও সময় আছে,
মানবতার পোশাক পরিয়ে,
প্যান্ডেলে প্যান্ডেলে আনন্দের ধারা বইয়ে দাও দিকে দিকে।
°°°°°°°