4অবিনশ্বর
তাপস কুমার বর
সনেট(৮+৬=১৪)
তাং- ১৮.০৭.২৬
______________________
কালের স্রোতে ভেসে যায় যত স্মৃতি, নাম, ঠিকানা -(ক)
ঝরে পড়ে পাতা মতো জীর্ণ দিনের পাতা। -(খ)
ভাঙে রাজ্য, মরে রাজা, ম্লান হয় নিশানা, -(ক)
তবুও জ্বলে এক আলো, নেভে না কোনো কথা। -(খ)
মাটির দেহ ক্ষয়ে যায়, ধুলো হয়ে উড়ে, -(গ)
স্বপ্নগুলো মরীচিকা, বালুর ঘর গড়ে। -(ঘ)
নদী সরে, পথ বদলায়, গাছও একদিন পুড়ে, -(গ)
তবুও বীজের বুকে গান নতুন করে ঝরে। -(ঘ)
যে প্রেম দিয়েছে প্রাণে আলোর দীপশিখা, -(ঙ)
যে সত্য বলেছে কথা মিথ্যার মুখে ধিক্কার, -(চ)
যে কলম লিখেছে রক্তে স্বাধীনতার লিখা, -(ঙ)
সে কখনো মরে না, সে থাকে চির অমর। -(চ)
সময় খায় সবকিছু, তবু এক নাম রয়, -(ছ)
"অবিনশ্বর" সেই প্রেম, সেই সত্য, সেই জয়। -(ছ)
°°°°°°