শপিজেন 'প্রাণের কবিতা' প্রতিযোগিতা ( 05 January 2020 To 31 January 2020 )



 শপিজেন 'প্রাণের কবিতা' প্রতিযোগিতা

শপিজেন প্রাণের কবিতা প্রতিযোগিতার বিজয়ীদের আন্তরিক অভিনন্দন।

(ফলাফল)

---------------------

প্রথম - উজ্জ্বল দাস - তুমি কিন্তু তখনো আসোনি

দ্বিতীয় - অভ্র ঘোষাল - গীতি, তুমি এলে

তৃতীয় - তপন বিশ্বাস - তুমি এলে অনাহূত প্রেমে

 

বিশেষ পুরস্কার প্রাপক লেখকরা হলেন

-------------------------------------

১] তোমায় নিজের করে পাবো বলে - সঙ্গীতা দুয়ারী।

২] নত হতে হতে বৃহৎ হবে তুমি - আত্রেয়ী আঢ্য।

৩] বাস্তবিক বসন্ত - আলম সাধু।

৪] ছায়াছবি - তপতী ভট্টাচার্য।

৫] উজান নদ - সঞ্জয় কুমার দাস।

৬] প্রাপ্তি - তনিমা সেনগুপ্ত চৌধুরী।

৭] ন হন্যতে - চন্দ্রানী মিত্র বোস।

৮] অনামিকা তুই - সোমজা দাস।

৯] হলুদ শাড়ি - পায়েল সাহু।

১০] জুয়াড়ি - রূপক চট্যোপাধ্যায়।

বন্ধুরা,

'শপিজেন বাংলাপ্রথমবার আপনাদের জন্য নিয়ে এসেছে 'শপিজেন কবিতা  প্রতিযোগিতা'। এটিকে প্রতিযোগিতার আঙ্গিকে না দেখে আপনার মনের ভাব প্রকাশের মাধ্যম হিসাবে ভাবুন। মনের অনুভূতিকে প্রকাশ করুন কবিতার ছন্দে -

প্রতিযোগিতার শিরোনামশপিজেন 'প্রাণের কবিতাপ্রতিযোগিতা

 কবিতা  প্রতিযোগিতার নিয়মাবলী:-

১) যে কোনও বিষয়ে আপনি লিখতে পারেন।

২) লেখাটি 'শপিজেন বাঙলা’ বা অন্য কোনও মাধ্যমে পূর্ব প্রকাশিত হওয়া চলবে না। সম্পূর্ণ নতুন এবং মৌলিক হতে হবে।

৩) কপি করা বা অনূদিত কবিতা বাতিল হিসাবে গণ্য হবে।

৪) প্রতিযোগিতায় একজন প্রতিযোগী সর্বাধিক পাঁচটি লেখা দিতে পারবেন।

৫) লেখার সর্বনিম্ন বা সর্বাধিক শব্দের কোনও সীমাবদ্ধতা নেই।  

৬)  সাফারি ইনফোসফট বা শপিজেনের সাথে কোনরকম ভাবে যুক্ত কোনও ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।       

৭)  লেখা পাঠানোর সময়সীমা ০৫/০১/২০২০ থেকে ৩১/০১/২০২০। 

৮) ফলাফল প্রকাশিত হবে ০৯/০২/২০২০ তারিখে।

৯ )  কলকাতা বইমেলায় ০৯/০২/২০২০ তারিখে(স্থান ও সময় পরে জানিয়ে দেওয়া হবে)বিশেষ পছন্দের লেখাগুলিকে আর্থিক ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে।  

১০) বিশিষ্ট বিচারক মন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত (স্বচ্ছতা বজায় রাখার জন্য বিচারক মন্ডলীর কাছে কেবলমাত্র রচনাই পাঠানো হবেলেখকের নাম থাকবে না )

 

প্রতিযোগিতায় অংশগ্রহণের পদ্ধতি :-

 

১) প্রতিযোগিতার ব্যানারে ক্লিক করুন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।  

২) প্রতিযোগিতায় 'অংশগ্রহণ করুন' বোতামে ক্লিক করুন।

৩) রচনার শিরোনাম দিন। রচনার প্রকার নির্ধারণ করুন। গ্রন্থস্বত্ব এবং নিয়ম ও শর্তাবলীতে ক্লিক করুন। পরবর্তীতে এগিয়ে যান।  

৪) রচনা লিখুন। সংরক্ষণ করুন। একবার দেখে নিন রচনাটি সঠিকভাবে লেখা হয়েছে কিনা। সমাপ্ততে ক্লিক করুন এবং আপনার রচনা প্রকাশ করুন।

 

সকলকে আন্তরিক শুভকামনা জানাই।



শপিজেন 'প্রাণের কবিতা' প্রতিযোগিতা Books