• 27 April 2020

    অনুকবিতা

    ।।অনিশ্চয়তা।।

    2 105

    ।। অনিশ্চয়তা ।।

    কখনও কখনও মনে হয়,

    এ পৃথিবী বর্ণময়, স্বপ্নময়,

    কোন এক সংযম।

    আবার কখনও মনে হয়,

    শুধুই বর্ণহীন, স্বপ্নহীন,

    তন্ময় এক প্রাঙ্গণ।

    কখনও কখনও মনে হয়,

    এ পৃথিবী অনুপম, আড়ম্বরময়,

    কোনো এক আপ্যায়ন,

    আবার কখনও মনে হয়,

    শুধুই ভ্রান্ত অনুমান, সংশয়ে,

    ভরা দুর্জয় জাহান্নাম।

    কখনও কখনও মনে হয়

    এ পৃথিবী প্রেমময়,আনন্দময়,

    কোনো এক অনুভূতির বন্ধন।

    আবার কখনও মনে হয়,

    শুধুই প্রেমহীন নিরানন্দময়,

    এক আচ্ছাদন।



    Soma Karmakar


Your Rating
blank-star-rating
Madhab Mandal - (01 June 2020) 2

1 0